মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

দ্রুত বিনিয়োগ আদায় টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য: এআইবিএল ডিএমডি

নিজস্ব প্রতিবেদক

“দ্রুত বিনিয়োগ আদায় নিশ্চিত করা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। এটি আমানতকারী, শেয়ারহোল্ডার এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ,” বলেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভূঁইয়া।

তিনি বলেন, আগামী দিনে গুণগতমানসম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধি টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

সম্প্রতি রাজধানীতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলারের আলোকে বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি এস এম আবু জাফর। সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী।

কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখার মোট ৫২ জন বিনিয়োগ কর্মকর্তা এতে অংশ নেন।

এ সময় এস এম আবু জাফর অংশগ্রহণকারীদের নতুন শ্রেণীকরণ রিপোর্টিং সিস্টেম যথাযথভাবে শিখে তা কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।