মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

পুতুলসহ ৩৫ জনের নামে দুদকের মামলা

সায়মা ওয়াজেদ পুতুল

নিজস্ব প্রতিবেদক

সূচনা ফাউন্ডেশনের প্রায় ৪৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় ডা. প্রাণ গোপাল দত্ত, সালমান এফ রহমান, নাজমুল হাসান পাপন, আজিজ খান, মো. নজিবুর রহমানসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সুচনা ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১১ জন, দাতা ব্যবসায়ী হিসেবে ৮ জন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যানসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।

ট্রাস্টিদের মধ্যে মামলার আসামি হয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মাজহারুল মান্নান, ভাইস চেয়ারম্যান প্রফেসর প্রাণ গোপাল দত্ত, ট্রাস্টি মো. নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আব্দুল্লা সোলেনখী, ট্রেজারার মো. শামসুজ্জামান, ট্রাস্টি জ্যান বারী রিজভী, সাবেক এমপি প্রফেসর রুহুল হক, শিরিন জামান মুনির, এম এস মেহরাজ জাহান ও ডা. হেলাল উদ্দিন আহমেদ।

ব্যবসায়ী আসামিদের মধ্যে রয়েছেন হামিদ রিয়েল এস্টেটের চেয়ারম্যান ইন্তেকাবুল হামিদ, সানোয়ার গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান, এপেক্স প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান রশিদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং চ্যানেল-৯ এর চেয়ারম্যান এনায়েতুর রহমান।

এ ছাড়া ঘুষ ও অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং সাবেক সদস্য মীর মুস্তাক আলী, চৌধুরী আমির হোসেন, পারভেজ ইকবাল, মো. ফরিদ উদ্দিন, মো. ফিরোজ শাহ আলম, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, ড. মাহবুবুর রহমান, মো. লোকমান চৌধুরী, মো. রেজাউল হাসান, মো. জিয়া উদ্দিন মাহমুদ, আব্দুর রাজ্জাক, এ এফ এম শাহরিয়ার মোল্লা, সুলতান মো. ইকবাল, তন্দ্রা সিকদার ও কালী পদ হালদারকে।