মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

অবকাঠামো

শুরু হয়েছে পদ্মা সেতুতে ডিজিটাল টোলের গাড়ি নিবন্ধন

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমে গাড়ি নিবন্ধন আজ সোমবার শুরু হয়েছে। এই নিবন্ধনের ভিত্তিতে আগামী ১৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে সেতুটিতে ইলেকট্রনিক সিস্টেমে টোল পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, সাতটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা ৩৬টি ব্যাংকের অ্যাপ থেকে হিসাবধারীরা তাদের যানবাহন নিবন্ধন করে অগ্রিম টাকা পরিশোধ করতে পারবেন। টোলপ্লাজায় স্থাপন করা ক্যামেরা এসব গাড়ির নাম্বারপ্লেট সনাক্ত করার মাধ্যমে টোলের পরিমাণ কেটে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে দেবে।

১৭ হাজার কোটি টাকার ঢাকা–সিলেট সড়ক প্রকল্প স্থবির

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ১৬ হাজার ৯১৯ কোটি টাকা ব্যয় ধরে নেয়া “সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ণ” শীর্ষক প্রকল্পে চার বছর আট মাসে ব্যয় হয়েছে মাত্র ৩ হাজার ২৬১ কোটি টাকা।   আগামী বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া প্রকল্পটিকে এ পর্যন্ত মোট প্রাক্বলিত ব্যয়ের ১৯.২৭ শতাংশ […]

যমুনা সেতুর রেল ট্র্যাক অপসারণ করে সড়ক লেন প্রশস্ত করার উদ্যোগ

যমুনায় পৃথক রেলওয়ে সেতু চালু হওয়ার পর যমুনা বহুমুখী সেতু থেকে অব্যবহৃত রেল ট্র্যাক সরিয়ে সড়ক লেন প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

জাপানী অর্থনেতিক অঞ্চল

জাপানি অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও দুই বছর

নিজস্ব প্রতিবেদক নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হচ্ছে। একই সঙ্গে প্রকল্পে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা কমে আসছে ২৩৯.৫৫ কোটি টাকা। প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবের ওপর সম্প্রতি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার আয়োজন করে পরিকল্পনা কমিশন। সভায় প্রকল্পটির […]