মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

নগরায়ন

PRI পিআরআই

অর্থনীতির অর্ধেক অবদান রেখেও ১২ সিটিতে বাজেট জিডিপির এক শতাংশের কম

বাংলাদেশের ১২টি সিটি করপোরেশন বছরে মাত্র ২৩ হাজার কোটি টাকার বাজেটে পরিচালিত হচ্ছে—যা দ্রুত নগরায়ণ ও ক্রমবর্ধমান অবকাঠামোগত চাহিদার তুলনায় অপ্রতুল। অথচ দেশের অর্ধেকেরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড নগরকেন্দ্রিক, বিশেষ করে ঢাকাকে ঘিরে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর এক গবেষণা বলছে, নগর অবকাঠামো উন্নয়নে পরিকল্পনার অভাব, সমন্বয়ের ঘাটতি ও সীমিত সম্পদ বরাদ্দের কারণে জিডিপির ৬ থেকে ১০ […]

আহত জুলাই যোদ্ধাদের জন্য ১,৫৬০ ফ্ল্যাট

  সরকার ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ১ হাজার ৩৪৪ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে, যেখানে ১৫টি ভবন নির্মাণের কথা বলা হয়েছে। প্রতিটি ভবনে থাকবে ১৪টি তলা এবং […]

১২২ কোটি টাকা ব্যয়ে বিমসটেক সদর দফতর

গুলশানে বিমসটেক সচিবালয় স্থাপনে ব্যয় হবে ১২২ কোটি টাকা

বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে গড়ে তোলা সাত দেশের জোট বিমসটেকের সদর দফতর পরিচালনার জন্য বাংলাদেশের রাজধানীতে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার।   ঢাকার গুলশানে এই ভবনটি নির্মাণে ১২২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ের প্রাক্কলন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।   […]

১৭ হাজার কোটি টাকার ঢাকা–সিলেট সড়ক প্রকল্প স্থবির

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ১৬ হাজার ৯১৯ কোটি টাকা ব্যয় ধরে নেয়া “সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ণ” শীর্ষক প্রকল্পে চার বছর আট মাসে ব্যয় হয়েছে মাত্র ৩ হাজার ২৬১ কোটি টাকা।   আগামী বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া প্রকল্পটিকে এ পর্যন্ত মোট প্রাক্বলিত ব্যয়ের ১৯.২৭ শতাংশ […]